Friday, 30 June 2017

লজ্জার কথা

#নাটক#

মুখবন্ধ : অমল সেন ও রচনা রায় নামে দুজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই। তাই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ-মাধ্যমিক পড়ছেন। এই সপ্তাহ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা হল থেকে বেরিয়ে। দুজনের কথোপকথন।

আমল: কেমন হল? 50% হবে তো?

রচনা: গন্ডগোল হয়ে গেছে, সায়ার পকেটে যে মাইক্রো জেরক্সগুলো রেখেছিলাম সেগুলো বের করতেই পারি নি! কাপড় খুলে যাবার যোগাড়।

অমল: সেকি...... তাহলে লিখলেন কি করে?

রচনা: ব্লাউজের ভেতর আর শাড়ির ভাঁজে.......!!

অমল: আর বলবেন না, আমি আর মাইক্রো করি নি। বই-এর পাতা কেটে সাইজ করেছি।

রচনা : ইংরেজি কেমন হয়েছে..... পাশ হবে?

অমল: একটা ইংরেজি কাগজ এনেছিলাম, সেটাই টুকেছি।

রচনা: ঠিকই করেছেন, স্যার বলেছেন খাতা ভর্তি করে আসতে। আচ্ছা আপনার সাথে কত-র কথা হয়েছে?

অমল: আমিতো দশের বেশী দেব না বলেছি।

রচনা: আমিতো সাত বলেছি, দেখা যাক।

No comments:

Post a Comment