Thursday, 16 March 2017

ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষায় পাশ

ঘুমিয়ে ঘুমিয়েও পরীক্ষায় পাশ করা যায়৷ শুনলে অবাক হবেন৷কিন্তু এটাই সত্যি৷ আজব দেশের আজব নিয়ম৷ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ২০১৭ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সাথে শুরু হয়েছে৷ আগামী বছর যারা উচ্চ-মাধ্যমিক দেবে তাদের বাৎসরিক পরীক্ষাও একই সঙ্গে উচ্চ -মাধ্যমিক বিদ্যালয় গুলিতে চলছে৷ আর্থাৎ একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষ৷ পরীক্ষার নামে  এটা একটা প্রহসন৷ 
উচ্চ-মাধ্যমিক কাউন্সিলের প্রশ্নপত্রে নিজের স্কুলেই এই পরীক্ষা দেয় ছাত্র-ছাত্রীরা৷ ৩ঘন্টা ১৫ মিনিট ধরে চলে এই প্রহসন৷ দেখে দেখে লেখা,  নোট করে লেখা, কিছুই না লিখেও এই পরীক্ষায় পাশ করা যায়৷ কারন উত্তর পত্র পরীক্ষা করেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই৷ বাস্তবে দেখা যায় প্রায় অর্ধেক ছেলে ফেল করে এই পরীক্ষায়৷ কিন্তু নম্বর বাড়িয়ে সকলে পাশ বলে দেখানো হয়৷আর এই পরীক্ষার কারনে উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব ছাত্রদের ক্লাস বন্ধ থাকে৷ পড়াশোনার দফা রফা৷সবে ক্লাস শুরু হয়েছিল৷ কারণ মাধ্যমিক পরীক্ষার করণে বেশকিছুদিন বিদ্যালয় বন্ধ ছিল৷

Thursday, 9 March 2017

সুচনা করেও লিখতে পারি নি সমাজ সংসার আমার ভাষাকে থামিয়ে দিয়েছিল৷

আমি ভবঘুরে, চার দেওয়ালের মাঝে থাকতে পারি না৷  পৃথিবীটাকে আরো বেশী করে দেখতে চাই৷ কি দেখলাম তা লিখতে চাই৷ তাই এই ব্লগ লেখা৷ কিছু একটা করার নেশা সবসময় আমাকে তাড়া করে বেড়ায়৷ জীবেনের ৪০ বসন্ত পার করে দিয়েছি৷ আর কতদিনই বা পৃথিবীটাকে দেখব ! তাই বেরিয়ে পড়লাম৷