[ ] মানুষের পরিক্রমণ বা আর্থিক গতিঃ
সংসারে নিজের স্বার্থের জন্য অবিরাম ঘুরতে ঘুরতে মানুষ একটি নির্দিষ্ট ধান্দায়, নির্দিষ্ট লক্ষ্যে (ঘড়ির কাটার বিপরীতে) এবং সবসময়ে আত্মীয়, বন্ধু-বান্ধব, পরিচিত জনের চারিদিকে প্রদক্ষিণ করছে। মানুষের এই গতিকে আর্থিক গতি বা পরিক্রমণ গতি বলে।
[ ] পরিক্রমণ গতিকে আর্থিক গতি বলার কারণঃ
আত্মীয়, বন্ধু-বান্ধব, পরিচিত জনকে একবার করে প্রদক্ষিণ করতে মানুষের সময় লাগে সারা জীবন। এই সময় কালকে বলে ধান্দাবাজি। এইভাবে, আর্থিক গতির মাধ্যমে মানুষের চরিত্র নির্ধারিত হয় বলে আর্থিক গতির আর এক নাম সুবিধাবাদী গতি৷
[ ] পরিক্রমণের সময় মানুষের মেরুদন্ডের অবস্থানঃ
আত্মীয়, বন্ধু-বান্ধব, পরিচিত জনকে পরিক্রমণের সময় মানুষের মেরুদন্ডটি তার মনুষ্যত্বের সঙ্গে সমকোণে না রেখে প্রায় ৬৬১/২0 কোণে ক্যালানো ভাবে অবস্থান করে। এর ফলে মনুষ্যজীবনের অর্ধেক সময় সুখের গোলার্ধ এবং বাকি সময় মানুষ দুখ্যের গোলার্ধের দিকে ৬৬১/২0 কোণে কাত হয়ে কেলিয়ে থাকে।
[ ] মহাঅর্থকর্ষঃ
এই মহাজগতের প্রতিটি মানুষই নিজের স্বার্থের জন্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, একেই মহাঅর্থকর্ষ বলে।
[ ] অর্থাকর্ষণ বলঃ
যে আকর্ষণ বলের প্রভাবে মানুষ তার মধ্যস্থিত প্রতিটি গুনাবলী ও শয়তানি নিজের ধান্দার দিকে আকর্ষণ করে, তাকে অর্থাকর্ষণ বল বলে।
[ ] মধুচক্রঃ
পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জীবনে ভোগ-বিলাস, পরশ্রীকাতরতা, অবৈধ সম্পর্ক, প্রৌঢ়ত্ব—এই চারটি চক্র পরপর আবির্ভূত হয়, একেই মধুচক্র বলে।
[ ] সুখ-দুখ্যের হ্রাস-বৃদ্ধির কারণঃ
বিভিন্ন কারণে মানুষের সুখ-দুখ্যের হ্রাস-বৃদ্ধি ঘটে। যেমন—(১) মানুষের জন্মগত হিংসাবৃত্তি (২) মানুষের স্বার্থপরতা ও আর্থিক গতি, (৩) মানুষের ধান্দাবাজীর কক্ষপথ, (৪)৬৬১/২০ কোণে ক্যালানো অবস্থান ইত্যাদি।
[ ] আর্থিকগতির ফলাফলঃ
বিভিন্ন কারণে মানুষের সুখ-দুখ্যের হ্রাস-বৃদ্ধি ঘটে। যেমন—(১) মানুষের জন্মগত হিংসাবৃত্তি (২) মানুষের স্বার্থপরতা ও আর্থিক গতি, (৩) মানুষের ধান্দাবাজীর কক্ষপথ, (৪)৬৬১/২০ কোণে ক্যালানো অবস্থান ইত্যাদি।