## নিম্নচাপ ##
মুরারীকাকুকে চেনেন তো? ঐ যে গো চৌ-মাথার মোড়ে বড় চারতলা বাড়িটা, সেটাই তো তার বাড়ি৷ সারাজীবন 'কুঁড়োজালি' করে টাকা ধরে ধরে কাকু এখন টাকার কুমীর৷ তবে মাইরি বলছি, কাকু'র আর টাকার নেশা নাই; খাটের তলায়, বাথরুমের ইয়েতে, আবর্জনা স্তুপে- যেখানে যা ছিল সব ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ..... গো...নোট...নোট....সব বন্দি করে ব্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছে। এখন কাকু বলেছে- "আর দরকার নাই, এবার শুধু ভোগ করব, আর ঠাকুর নাম করব !" তবে ভোগ করা কি মুখের কথা গা। তার জন্য কত ঠেকা-ঠেকি বাঁচিয়ে থাকতে হয়; তাছাড়া হঠাৎ করে ডাকলেও ঠাকুর রেগে যায়। ফলে যা হবার তাই, কাকু'র মনে সুখ নাই।

ক'দিন ধরে কাকু'র শরীরটা টাল খাচ্ছিল। না.. গো....মাল খেয়ে নয়। যৌবনে যা
তা আহার বিহার করেছে তো, তার'ই ফল! ডাক্তারবাবু কাকু'র টায়ার টিউব খুলে
দেখেছে, বলেছে- শুধু হাঁটু নয়, ইঞ্জিনেরও গোলমাল আছে। সাবধানে চলতে হবে।
না হলে ইঞ্জিন বসে যাবে। তাই কাকু'র নানা খানা-পিনা বন্ধ। ইত্যাদি ইত্যাদির
আগে-পরে, তারও পরে, এমনকি ঘুমের ঘোরেও ওষুধ লিখে দিয়েছে ডাক্তার! সঙ্গে
ফ্রী তিন কিলোমিটার প্রাতভ্রমণ। না হলেই নিশ্চিত অবসর।
এদিকে কাকু আমার শচীন তেন্ডুলকর; এখনও খেলার ইচ্ছে আছে। তাই গার্ল ফ্রেন্ডের মত ডাক্তারবাবু যা বলেছে, কাকু তাই করছে। শুধু ভ্রমনটা কিছুতেই হচ্ছে না। সকাল আট'টা পর্যন্ত সে বিছানায় ফেবিকল লাগিয়ে শুয়ে থাকে! কাকিমা ফেবিকল কোম্পানীর হাতির মত টান মারলে তবে উঠে বসে।
হাজার গন্ডা ওষুধ গিলে কাকু'র 'টাল' একটু কেটেছিল কিন্তু ইঞ্জিন গরম হওয়া বন্ধ হলনি।উপরন্তু ঘড় ঘড় আওয়াজ বের হচ্ছে। ডাক্তার হেডমাষ্টার হয়ে বলে দিলেন,"কথা না শুনলে টি সি নিয়ে চলে যান।" তাই কাকু বাধ্য হয়ে প্রাতভ্রমণ শুরু করল। হাঁটার জন্য নতুন ট্রাকসুট-গেঞ্জী-জুতো পরিবৃত হয়ে নেমে গেল রাস্তায়
হাঁটতে হাঁটতে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে মুরারীকাকু। এমন সময় পেটে নিম্নচাপ। পাকস্থলী থেকে শক্তি সঞ্চয় করে সেই নিম্নচাপ ক্রমশ নীচের দিকে ধাবিত হচ্ছে। সর্বনাশ, চরিদিকে লোকজন। জল নেই। আড়াল নেই। কাকু ভাবল- না, না এই খোলা মাঠে কিছুতেই প্যান্ট খোলা যাবে না। শেষমেশ প্রাতভ্রমণ অর্ধ সমাপ্ত রেখে কাকু দ্রুত বাড়ির দিকে রওনা দিল।
এদিকে হাঁটার গতি যতই বাড়ে, ডি ভি সি যেন -জল ছাড়ে ছাড়ে। কাকু এঁকে বেঁকে.. নিশ্বাস বন্ধ করে হাঁটছে। পথে পরিচিতরা কথা বলার চেষ্টা করল, কাকু অভদ্রের মত পালিয়ে গেল। দাঁতে দাঁত চেপে মুরারীকাকু যখন বাড়ি ফিরল তখন নিম্নচাপ বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টি হয়ে গেছে।

No comments:
Post a Comment