## স্মৃতিকথা ##
বলতে লজ্জা নেই, ছোটবেলায় বন্ধুরা আমায় ডাকাত 'দিপে' বলে। সেই ডাকে যতটা বক্রোক্তি ছিল তার থেকে অনেক বেশী ভালবাসা, আন্তরিকতা ছিল। আমারটা তবু চলে কিন্তু বন্ধুদের নাম আরও বিচিত্র। বাঁকা, পচা, লেউলে, খ্যাটাং, ব্যাঙ, লুটকে, ফুচকে, কেঁচো, হেগো, গুয়ে ইত্যাদি ইত্যাদি। যদিও কেউ বাস্তবে বাঁকা বা পচা নয় সবই ডাকনাম, আর সেই ডাকনামেই সবাই আমাদের চিনত। স্কুলের মাষ্টারমশাই ছাড়া ভালো নাম সব বাবা-মা জানতেন না!
আমাদের কফি হাউস ছিল না। ছিল ফুটবল মাঠ। যেখানে সবাই মিলিত হতাম। ফুটবল খেলতাম। গ্রামের মাষ্টারমশাই কৃষ্ণবাবু রসিক লোক, গলার স্বরে 'ভানু-জহর' মনে হত! আমাদের উৎসাহ দিতেন, সঙ্গ দিতেন। আর পুজোর সময় মাইকে প্রীতি ফুটবল খেলার ধারাবিবরণী দিতেন।

এখন বুঝতেই পারছেন সেই ধারাবিবরণী কোন পর্যায়ের হাস্যরস তৈরী করতে পারে!
গ্রামের দাদা, দিদি,বৌদিরা সেই খেলা দেখতে ভীড় জমাতেন। "বাঁকা বল সোজা
বক্সে...... বাধা দিচ্ছে হেগো..........পারল না ছুঁচোর কড়া
ট্যাকেল............. ফাউল......... ফাউল ..........পচা ফ্রিকিক নিচ্ছে
............ ওদিকে ব্যাঙের সাথে লেগে আছে লেউল......... হাফব্যাকে নেমে
এসেছে কেঁচো...........বক্সের উপর বল ভাসিয়েছে খ্যাটাং...... হেড করল
ব্যাং....... গোল হতে পারে......... না..... না..... হল না... বল সোজা চলে
গেল গোলকিপার গুয়ের হাতে।" এসব শুনে খেলোয়াড়, দর্শক সবাই হেসে লুটোপুটি।
কোথায় হারিয়ে গেল সেই স্মৃতি! পরিবেশটা কেমন পাল্টে যাচ্ছে। আজ দেখি খেলার মাঠ শূন্য। মোবাইল হাতে কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা পাশে পাশে থেকেও যেন দূরে দূরে।
------------------চলবে?

No comments:
Post a Comment