Friday, 30 June 2017

টুকলি কান্ড

#ছাত্রশ্রী#

পরীক্ষায় কম-বেশী টুকলী আগেও ছিল, এখনও আছে৷ নবম শ্রেণীর তমাল, দামাল ছেলে৷ টুকলী করেই সে এতদুর এসেছে৷

স্কুলের বাৎসরিক পরীক্ষার প্রথম দিন৷ বেচারামবাবু গার্ড দিচ্ছেন৷ তামালের চঞ্চল ভাব দেখে শিক্ষক মহাশয়ের সন্দেহ হল৷ বেচারাম বাবু বললেন, ‍‌‌"দেখ্ তমাল যদি কিছু এনে থাকিস, তাহলে ভালোয় ভালোয় আমাকে দিয়ে দে৷ যদি হাতে নাতে ধরি, তাহলে তোর পরীক্ষা বাতিল করে দেব৷" তমাল বিনয়ের সাথে অস্বীকার করল৷

পরীক্ষা ঘন্টাখানেক গড়াতেই তমালের দম শেষ৷ টুকলী দেখা ছাড়া উপায় নাই৷ স্যারও তক্কে তক্কে আছেন৷ যথারীতি তমাল হাতে নাতে ধরা পড়ল৷ স্যার বললেন সব বের করে দে৷ তমাল বলল আর নেই৷ স্যার জোরপূর্বক তমালের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এক তাড়া নোটের বান্ডিল বের করলেন৷ ঐ পরীক্ষায় ৫ নম্বর জরিমানা দিয়ে সে যাত্রা তমাল বেঁচে গেল৷

দিন কয়েক পর তমালের রুমে আবার বেচারামবাবুর গার্ড পড়ল৷ স্যার দেখলেন তমাল আজ চুপচাপ৷ পরীক্ষা শুরু হল৷ সেদিন সবাই চুপচাপ লিখে গেল৷ পরীক্ষা শেষ হতে আর আধ ঘন্টার মত বাকী৷

এমন সময় তমাল আবার উস-পাশ করতে লাগল৷ ভাব দেখে স্যারের মনে হল তমাল আবার টুকলী করছে৷ সন্দেহ নিরাসনের জন্য স্যার সেদিনের মত তমালের পকেট হাত ঢুকিয়ে তল্লাশী করতে গেলেন৷

বেচারামবাবু ভাবতেও পারেন নি কি ঘটতে পারে, তল্লাশী চালাতে গিয়ে যেখানে স্যারের হাত পড়ল সেটা আরা ভাষায় না লিখলেও চলবে৷ শুধু এটুকু বলি, তমাল প্যান্টের পকেটটা ব্লেড দিয়ে কেটে রেখেছিল৷ আর ভেতরেও কিছু পরে নি৷

এর পর........................না তমাল ছাড় পেয়েছিল৷

No comments:

Post a Comment