### হ্যাবলার ভি.ডি.ও দেখা ###
এই সেদিনও প্রত্যন্ত গ্রামে ঘেরা জায়গায় টিকিট করে বা খোলা মাঠে বিনা পয়সায় ভি.ডি.ও-তে সিনেমা হত। কেউ কেউ গ্রুপ করে বা ব্যক্তিগত ভাবেও ভাড়া করেও সিনেমা দেখত৷
আলাদা করে পছন্দমত সিনেমা দেখবে বলে
সেবার পাড়ার কয়েকজন ছেলে ভি.ডি.ও. ভাড়া করলো৷ গরমের জন্য তারা দোতলা বাড়ীর ছাদে খোলা আকাশের নীচে সিনেমা দেখবে। আমাদের পাড়ার হ্যাবলা কি করে সেই খবর পেয়ে গেল৷ তার ভিডিও দেখার বিরাট নেশা৷ কিন্তু হ্যাবলা কে ঐ ছেলেরা দলে নিল না। এক প্রকার অপমান করে তাড়িয়ে দিল।
হ্যাবলাও ছাড়ার পাত্র নয়৷ রাত্রি গভীর হতেই সে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ল৷ যে বাড়ীর দোতলার ছাদে ভি.ডি.ও. হচ্ছিল তার পাশে ছিল খুব লম্বা এক তেঁতুলগাছ৷ হ্যাবলা চুপিসারে সেই গাছে চড়ে বসল৷ সবাই যখন দোতলা ছাদে বসে নিশ্চন্তে ভি.ডি.ও. দেখছে৷ হ্যাবলা তখন তেঁতুলগাছে বসে সিনেমার মজা নিচ্ছে৷ কেউ জানতেই পারল না৷ কিন্তু কি হল কে জানে, হঠাৎ তেঁতুলগাছের ডাল হুড়মুড় করে ভেঙ্গে পড়ল৷ যন্ত্রনার চিৎকার যখন সবার কানে এল তখন হ্যাবলা গাছের নীচে৷ এর পর ডাক্তার, ঔষধ ইত্যাদি ইত্যাদি৷
আমি হ্যাবলাকে দেখতে গিয়ে জীজ্ঞাসা করলাম-“কি দরকার ছিল গাছে উঠে সিনেমা দেখার৷ এই তো গাজন মেলাতে দেখলি”৷ সে চুপি চুপি আমাকে বলেছিল- “আসলে ভি.ডি.ও দোকান থেকে খবর পেয়োছিলুম ওরা একটা ডবল A মার্কা ক্যাসেট এনেছে, সেটা দেখব বলেই তেঁতুলগাছে উঠেছিলুম৷”
No comments:
Post a Comment