#স্মার্টফোন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!#
সুফলবাবু তেমনই একজন যাঁর কাছে এখনো সেই আদ্দ্যিকালের সাদা-কালো নোকিয়া ফোন ৷ তিনি ভুগোলের বর্ষিয়ান শিক্ষক৷ কিন্তু মাধ্যমিক পর্য়ন্ত প্রায় সব বিষয়ের ক্লাস নিতে পারতেন৷ স্কুল অন্তঃপ্রান৷ সারাদিন ক্লাস নিতে হলেও বিরক্ত হন না৷
সেদিন বেশ কয়েকজন শিক্ষক স্কুলে আসেন নি৷ প্রধান শিক্ষক ক্লাস পরিচালনা করতে হিমসিম খাচ্ছেন৷ সকাল থেকে সুফলবাবুর পাঁচটি ক্লাস নেওয়া হয়ে গেছে৷ ষষ্ঠ পিরিয়ডে দশম শ্রেণীর গণিতের ক্লাস৷ প্রধান শিক্ষক দশম শ্রেণীর ছাত্রদের বলে দিলেন তোদের ছয় পিরিয়ড টা হবে না৷
এদিকে পাঁচ পিরিয়ডের ক্লাস নিয়ে ফিরে সুফলবাবু যখন দেখলেন দশম শ্রেণীর ক্লাস অফ যাচ্ছে, তখন নিজে থেকেই প্রধানশিক্ষকে বলে দশম শ্রেণীর ক্লাসে চলে গেলেন৷
অন্যদিকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ক্লাস হবে না জেনে ক্লাসের মধ্যে যত্র-তত্র বসে মহানন্দে গল্পগুজব আরম্ভ করেছে৷ গুটিকয় ছেলে হাই বেঞ্চের উপর বসে স্মার্টফোনে চোখ রেখে বসে আছে৷ যদিও স্কুলে ফোন আনা নিষেধ৷
এই পরিস্থিতিতে সুফলবাবু দুম করে ক্লাসে ঢুকে পড়লেন৷ ছাত্র-ছাত্রীরা হুডমুড় করে যে যার শীটে বসতে গেল৷ স্মার্টফোন দেখা ছেলেরা ভয়ে ফোন ফেলে রেখেই যে যার শীটে বসে গেল৷
তরুন বাবু ফোনটা তুলে নিলেন৷ ফোন তখনও চলছে৷ আর তাতে যে ভিডিও চলছে তা তরুনবাবু কোনদিনও দেখেন নি!
এর পরের অবস্থা আরও শোচনীয় ৷ না পারছেন বন্ধ করতে, না পারছেন দেখতে, অল্প সাউন্ডও বের হচ্ছে৷
এখানে ওখানে টিপেও যখন বন্ধ হল না তখন লজ্জায় ফোনটা নিয়ে ক্লাসের বাইরে চলে এলেন৷
No comments:
Post a Comment